দেশ › সৌদি আরব
সৌদি আরব যেতে প্রতারণা: লাল সংকেত ও বৈধ পথ
সাধারণ কাজ: গৃহকর্মী, ড্রাইভার, নির্মাণ, ক্লিনার। নিচের যেকোনো কথা শুনলে টাকা দেওয়ার আগে থামুন ও যাচাই করুন।
যে কথাগুলো শুনলে সাবধান
- "ফ্রি ভিসা"/"আজাদ ভিসা" — গিয়ে নিজে কাজ খুঁজতে হবে
- ভিসা কেনা-বেচা ও "কাফালা বদলে দেব" প্রতিশ্রুতি
- বেতন "ওখানে গিয়ে ঠিক হবে"
- ওমরাহ ভিসায় গিয়ে থেকে যাওয়ার পরামর্শ
বৈধ পথ দেখতে কেমন
- ভিসার নম্বর দিয়ে সৌদি সরকারের ভিসা পোর্টালে (visa.mofa.gov.sa) যাচাই করুন
- BMET-লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি ও BMET ক্লিয়ারেন্স
- নিয়োগকর্তার নাম ও পেশা ভিসার সাথে মিলিয়ে নিন
এজেন্সি যাচাই করুন
- এজেন্সির কাছে RL (রিক্রুটিং লাইসেন্স) নম্বর চান।
- সরকারের Overseas Employment Platform-এর এজেন্সি তালিকায় (oep.gov.bd) নাম/নম্বর খুঁজুন; স্ট্যাটাস Active ও মেয়াদ আছে কিনা দেখুন।
- BAIRA-র সদস্য তালিকায় (baira.org.bd) মিলিয়ে নিন।
- যেকোনো প্রশ্নে প্রবাসবন্ধু কল সেন্টার ১৬১৩৫ (বিদেশ থেকে +880 9610102030)।
সর্বশেষ যাচাই: ৪ নভেম্বর ২০২৬। নিয়ম বদলাতে পারে — সরকারি সূত্রে মিলিয়ে নিন।